খাতা ছাড়াই দোকানের হিসাব।

ফোনে বিক্রি তুলুন। স্টক, লাভ আর বাকির হিসাব নিজে থেকেই হয়ে যায়।

১৪ দিন ফ্রি। আগে কোনো টাকা লাগে না।

আগে কথা বলতে চান?01935867742WhatsApp

আজকের হিসাব এসেছেরাত ১০:০০

  • আজকের বিক্রি

    ২৩টি

  • আজকের লাভ

    ৳২১,৬৫০

  • কাস্টমারের কাছে বাকি

    ৳৪৬,৫০০

  • সব ধরনের দোকান
  • স্টাফ লাভ দেখে না
  • নেট ছাড়াও বিক্রি
  • রাত দশটায় হিসাব

দোকান যেটাই হোক

  • মোবাইলের দোকান
  • এক্সেসরিজ ও গ্যাজেট
  • কাপড়ের দোকান
  • মুদি ও জেনারেল স্টোর
  • অনলাইন শপ

প্রতিদিন যা করবেন

দশ সেকেন্ডে বিক্রি

  • নাম লিখে খুঁজুন, অথবা স্ক্যানার বা Android ফোনের ক্যামেরায় বারকোড স্ক্যান করুন।
  • পণ্যে চাপ দিন, স্টক নিজেই কমে যায়। মোবাইল হলে IMEI-ও সাথে থাকে।
  • নগদ, বিকাশ বা বাকি। রসিদ প্রিন্ট করুন বা WhatsApp এ পাঠান।
বিক্রিDemo Telecom
Galaxy A16স্ক্যান
  • Galaxy A16 8/128 BlackIMEI 35614…0921৳21,500
  • 25W USB-C charger৳1,050
মোট৳22,550
নগদবিকাশবাকি
বিক্রি করে WhatsApp এ রসিদ পাঠান

সব বাকি এক তালিকায়

  • কে কত দেবে, কবে থেকে, কোন মেমোর।
  • এক চাপে WhatsApp-এ তাগাদা যায়, আপনার বিকাশ নম্বরসহ।
  • চাইলে তাগাদার সাথে কাস্টমারের নিজের হিসাবের লিংকও যায়।
বাকিDemo Telecom
৯ জন কাস্টমারের বাকি৳46,500
  • করিম উদ্দিন১২ দিন পার হয়েছে৳12,000মনে করান
  • সুমন ট্রেডার্স৫ দিন পার হয়েছে৳8,500মনে করান
  • নাসরিন আক্তার৩১ দিন পার হয়েছে৳6,000মনে করান
আসসালামু আলাইকুম করিম উদ্দিন, Demo Telecom থেকে বলছি। আপনার বাকি ১২০০০ টাকা। বিকাশে পাঠাতে পারেন এই নম্বরে: 01700000000। ধন্যবাদ।

এক পেজে দিনের হিসাব

  • ড্রয়ারে কত নগদ থাকার কথা, বিকাশে কত এল, খরচ, সাপ্লায়ারকে দেওয়া।
  • এক এক শাখা আলাদা, অথবা সব একসাথে।
  • প্রতি রাত দশটায় ফোনে চলে আসে।
দিনের হিসাবDemo Telecom
নগদ বিক্রি
৳98,400
বিকাশে এসেছে
৳61,200
বাকি আদায়
৳9,000
সাপ্লায়ারকে দেওয়া
-৳25,000
খরচ
-৳3,150
ড্রয়ারে নগদ
৳79,250

রাত ১০টায় ফোনে চলে আসে। প্রিন্ট বা WhatsApp করুন।

সাজানো একটা নমুনা দোকানে নিজে বিক্রি করে দেখুন। নাম-নম্বর লাগে না।

নমুনা দোকান খুলুন
আরও যা যা আছে

শাখা

পুলিশ প্লাজায় দাঁড়িয়ে দেখুন বসুন্ধরায় কী আছে। শাখা থেকে শাখায় মাল পাঠান।

স্টাফ

স্টাফ লগইনে বিক্রি আর স্টক। কে কী বিক্রি করল, কে কত ছাড় দিল, দিন ধরে দেখুন।

রিপেয়ার

জব কার্ড, ফোন ঠিক হলে WhatsApp এ খবর।

সাপ্লায়ার

সাপ্লায়ার থেকে মাল তোলা, কত পাওনা, কত দিলেন।

রিপোর্ট

বেশি বিক্রি, পড়ে থাকা মাল, মাসের পর মাস, Excel এ নামানো যায়।

অনলাইন দোকান

Facebook এ পোস্ট করার জন্য প্রতিটি পণ্যের পেজ। ক্যাশ অন ডেলিভারি বা বিকাশে অর্ডার, মার্কেটপ্লেসে তালিকা।

কীভাবে শুরু হয়

  1. ১

    নিজে শুরু করুন, অথবা আমরা করে দিই

    ফ্রি শুরু করে নিজেই পণ্য তুলুন, অথবা সেটআপ নিন: আমরা দোকানে এসে পণ্য আর IMEI তুলে দিই, স্টাফদের শিখিয়ে দিই।

  2. ২

    আগের মতোই বিক্রি করুন

    ফোন বা কম্পিউটার, বাংলা বা ইংরেজি। কিছু ইনস্টল করতে হয় না।

  3. ৩

    রাতে ফোনে পুরো দিনের হিসাব

    বিক্রি, লাভ, বাকি আর কম স্টক ফোনেই, প্রতি রাত দশটায় সারাদিনের হিসাব।

দাম

১৪ দিন ফ্রি চালান, কোনো টাকা লাগে না। ভালো লাগলে তবেই দুইটা খরচ: একবার চালু করার ফি, আর মাসিক ফি।

যেমন: Basic, নিজে চালু করলে প্রথম মাসে ৳৫,০০০ + ৳১,০০০ = ৳৬,০০০। এরপর মাসে ৳১,০০০।

Basic

এক দোকান, মালিক নিজেই চালান।

৳১,০০০/ মাস

১টি শাখা · ১টি স্টাফ লগইন

১৪ দিন ফ্রি শুরু করুনঅথবা এখনই কিনে নিন
  • IMEI ধরে বিক্রি
  • প্রতি শাখার স্টক
  • কাস্টমার আর বাকি
  • WhatsApp এ রসিদ
  • দিনের হিসাব
  • ইন্টারনেট ছাড়াও চলে
  • বাংলা আর ইংরেজি

Standard

স্টাফ থাকলে এটা নিন

স্টাফ লগইন, একাধিক শাখা।

৳১,৫০০/ মাস

২টি শাখা · ২টি স্টাফ লগইন

১৪ দিন ফ্রি শুরু করুনঅথবা এখনই কিনে নিন
  • Basic এর সবকিছু, সাথে
  • যার কাছে বাকি, তাকে এক চাপে WhatsApp-এ তাগাদা
  • বারকোড স্ক্যান করে বিক্রি: USB বা ব্লুটুথ স্ক্যানার, Android ফোনে ক্যামেরা দিয়েও। বারকোড প্রাইস ট্যাগ প্রিন্ট
  • খরচ আর আসল লাভ
  • রিপোর্ট: বেশি বিক্রি, পড়ে থাকা মাল, মাসের পর মাস
  • সাপ্লায়ার থেকে মাল তোলা, সাপ্লায়ারের পাওনা
  • এক শাখা থেকে আরেক শাখায় মাল পাঠানো
  • সব হিসাব Excel ফাইলে নামানো যায়

Pro

সবকিছু, সাথে নিজের অনলাইন দোকান।

৳২,৫০০/ মাস

যত খুশি শাখা · যত খুশি স্টাফ

১৪ দিন ফ্রি শুরু করুনঅথবা এখনই কিনে নিন
  • Standard এর সবকিছু, সাথে
  • অনলাইন দোকান: প্রতিটি পণ্যের আলাদা পেজ, ক্যাশ অন ডেলিভারি বা বিকাশে অর্ডার, মার্কেটপ্লেসে তালিকা
  • রিপেয়ার জব কার্ড, ঠিক হলে WhatsApp এ খবর
  • পুরনো ফোন কেনা, বিক্রেতার NID সহ রেকর্ড
  • স্টাফ কে কী করল তার খাতা
  • যারা অর্ডার দিতে গিয়ে থেমে গেছে, তাদের তালিকা
  • WhatsApp-এ সবার আগে উত্তর, সেই দিনই

তিন প্ল্যান পাশাপাশি

Basic৳১,০০০Standard৳১,৫০০Pro৳২,৫০০
শাখা১২যত খুশি
স্টাফ লগইন১২যত খুশি
বিক্রি, স্টক আর লাভের হিসাব
IMEI ধরে ফোন বিক্রি
কাস্টমারের বাকির খাতা
রোজ রাতে দিনের হিসাব
ইন্টারনেট ছাড়াও চলে
WhatsApp-এ এক চাপে বাকির তাগাদা–
বারকোডে বিক্রি আর প্রাইস ট্যাগ–
খরচ আর আসল লাভ–
বিক্রির রিপোর্ট–
সাপ্লায়ারের মাল আর পাওনা–
শাখা থেকে শাখায় মাল পাঠানো–
হিসাব Excel-এ নামানো–
নিজের অনলাইন দোকান––
রিপেয়ার জব কার্ড––
পুরনো ফোন কেনা, NID সহ––
স্টাফ কে কী করল––
অর্ডার ছেড়ে যাওয়া ক্রেতার তালিকা––
সবার আগে সাপোর্ট––

প্ল্যান পরে বদলানো যায়। ১৪ দিন সব সুবিধা খোলা থাকে।

আগে নমুনা দোকান ঘুরে দেখুননাম-নম্বর লাগে না

সেটআপ: নিজে করুন, অথবা আমরা করে দিই

চালু করার ফি একবারই দিতে হয়। নিজে পণ্য তুললে ৳৫,০০০, আমরা দোকানে এসে তুলে দিলে ৳১০,০০০।

নিজে করুন

যারা নিজেরাই পণ্য তুলতে চান।

৳৫,০০০একবার

১৪ দিন পরে চালিয়ে গেলে তবেই এই ফি

কী কী পাবেন
  • আগে ১৪ দিন সব সুবিধা ফ্রি ব্যবহার করুন
  • নিজে পণ্য তুলুন বা Excel ফাইল থেকে তালিকা তুলুন
  • আটকে গেলে যেকোনো সময় WhatsApp এ সাহায্য
  • ট্রায়ালের পরে চালিয়ে গেলে তবেই সেটআপ ফি

আমরা দোকান সাজিয়ে দিই

দোকানে এসে সব তুলে, শিখিয়ে দিয়ে যাই।

৳১০,০০০একবার

এটা বুক করুন
কী কী পাবেন
  • আমরা আপনার দোকানে আসি, দেশের যেকোনো জেলায়
  • ৩০০টি পর্যন্ত পণ্য তুলে দিই: দাম, স্টক আর IMEI
  • রসিদ প্রিন্টার লাগিয়ে দিই
  • প্ল্যানে বারকোড থাকলে প্রাইস ট্যাগ প্রিন্ট করে স্ক্যানার লাগিয়ে দিই
  • স্টাফ লগইন বানিয়ে কাউন্টারে শিখিয়ে দিই
  • চালু হওয়ার পর এক সপ্তাহ WhatsApp সাপোর্ট

দোকান আর অনলাইন শপ, দুটোই

কাউন্টার আর অনলাইন দোকান, দুটোই।

৳২০,০০০একবার

এটা বুক করুন
কী কী পাবেন
  • উপরেরটার সবকিছু, সাথে
  • ৩০০-র বদলে ৫০০টি পর্যন্ত পণ্য
  • অনলাইন দোকান: লোগো, রং, ডেলিভারি চার্জ, বিকাশ
  • AmarDashboard মার্কেটপ্লেসে তালিকা
  • Facebook, Instagram আর Google এ পণ্যের তালিকা যুক্ত
  • নিজের ওয়েব ঠিকানা যুক্ত (ডোমেইনের দাম আলাদা)

সেটআপের সীমার চেয়ে পণ্য বেশি হলে প্রতি ১০০টিতে ৳৫০০। আমরা সেটআপ করে দিলে, টাকা আর পণ্যের তালিকা পাওয়ার ৭ দিনের মধ্যে দোকান চালু না হলে সেটআপ ফি পুরোটা ফেরত।

একসাথে ১০ মাসের টাকা দিলে ১২ মাস চলে। আরেকটি দোকানকে আনুন: তারা প্রথম বিল দিলেই আপনি এক মাস ফ্রি পাবেন।

দোকান মালিকরা যা জানতে চান

কম্পিউটার লাগবে?

না। যেকোনো Android ফোন বা iPhone এর ব্রাউজারে চলে, কম্পিউটার থাকলে সেখানেও। কাউন্টারে একটা ফোনই যথেষ্ট।

ইন্টারনেট চলে গেলে?

শেষবার দেখা স্টক থেকে বিক্রি চলতেই থাকে, IMEI ধরে ফোন বিক্রিও। বিক্রিগুলো ফোনে জমা থাকে, নেট ফিরলে নিজে থেকেই পাঠিয়ে দেয়।

স্টাফ কি আমার কেনা দাম দেখতে পাবে?

না। স্টাফ লগইনে শুধু বিক্রির দাম আর স্টক দেখা যায়। লাভ, কেনা দাম আর রিপোর্ট শুধু মালিকের। স্টাফ চাইলেও দেখতে পারে না।

টাকা কীভাবে দেব?

বিকাশ, ব্যাংক বা নগদ টাকায়, এক মাসের বা একসাথে কয়েক মাসের। কত দিন বাকি তা ড্যাশবোর্ডে দেখা যায়। দেরি হলেও আপনার তথ্য কখনো মোছা হয় না।

Basic, Standard আর Pro-র মধ্যে পার্থক্য কী?

Basic-এ এক দোকানের বিক্রি, স্টক, লাভ আর কাস্টমারের বাকির হিসাব থাকে। Standard-এ যোগ হয় আরেকটা শাখা আর স্টাফ লগইন, বারকোডে বিক্রি, WhatsApp-এ বাকির তাগাদা, খরচ, সাপ্লায়ার আর রিপোর্ট। Pro-তে যোগ হয় নিজের অনলাইন দোকান, রিপেয়ার জব কার্ড, পুরনো ফোন কেনা, আর যত খুশি শাখা ও স্টাফ। দামের নিচের তালিকায় প্রতিটা লাইন দেওয়া আছে।

সেটআপ ফি কেন দিতে হয়?

এটা একবারই দিতে হয়। এই টাকায় আপনার দোকান সিস্টেমে ওঠে: পণ্য, স্টাফ লগইন, আর শেখার সময় WhatsApp-এ সাহায্য। পণ্য নিজে তুললে অর্ধেক দাম, নইলে আমরা দোকানে এসে সব করে দিই।

৳৫,০০০, ৳১০,০০০ আর ৳২০,০০০ সেটআপের মধ্যে পার্থক্য কী?

৳৫,০০০: পণ্য আপনি নিজে তুলবেন, আটকে গেলে WhatsApp-এ সাহায্য করি। ৳১০,০০০: আমরা দোকানে এসে ৩০০টি পর্যন্ত পণ্য দাম, স্টক আর IMEI সহ তুলে দিই, প্রিন্টার লাগাই, স্টাফকে শিখিয়ে দিই। ৳২০,০০০: এর সবকিছু, ৫০০টি পর্যন্ত পণ্য, সাথে আপনার অনলাইন দোকান বানিয়ে দিই। পণ্য আরও বেশি হলে প্রতি ১০০টিতে ৳৫০০।

বড় প্ল্যান বা বড় সেটআপে বেশি টাকা দিচ্ছি। বাড়তি টাকায় কী পাচ্ছি?

বড় প্ল্যানে প্রতি মাসে বেশি সুবিধা পান: Standard-এ বারকোড, WhatsApp-এ বাকির তাগাদা, খরচ আর রিপোর্ট যোগ হয়, Pro-তে নিজের অনলাইন দোকান, রিপেয়ার জব কার্ড আর যত খুশি শাখা ও স্টাফ। বড় সেটআপে পান আমাদের কাজ, একবারই: আমরা এসে আপনার পণ্য তুলে দিই, তাই প্রথম দিন থেকেই বিক্রি শুরু হয়, নিজে কিছু টাইপ করতে হয় না।

Pro নিয়ে নিজে সেটআপ করা যায়?

যায়। যেকোনো প্ল্যানের সাথে যেকোনো সেটআপ নেওয়া যায়, তাই Pro-র সাথে ৳৫,০০০ সেটআপ চলবে। শুধু ৳২০,০০০ সেটআপে Pro লাগে, কারণ ওতে যে অনলাইন দোকান বানানো হয় সেটা Pro-র অংশ।

পণ্য তুললে কি নিজে থেকে অনলাইন দোকানে চলে যায়?

যায়, Pro প্ল্যানে। সেটিংস থেকে অনলাইন দোকান একবার চালু করুন। এরপর যে পণ্যই তুলবেন, দাম আর এখনকার স্টক সহ আপনার দোকানের নিজের লিংকে দেখাবে। ক্রেতা ক্যাশ অন ডেলিভারি বা বিকাশে অর্ডার দিতে পারবে।

পরে নিজের আলাদা ওয়েবসাইট চাইলে?

পাবেন। Pro প্ল্যানে আপনার অনলাইন দোকান নিজের ওয়েব ঠিকানায় চলতে পারে, যেমন yourshop.com; ঠিকানার দামটা আপনি দেবেন। পুরো আলাদা ডিজাইনের ওয়েবসাইট চাইলে আমাদের Findrum Technologies বানিয়ে দেয়, তার ফি আলাদা। সেটাও একই স্টক আর অর্ডারের সাথে যুক্ত থাকে।

আপনারা দোকান চালু করে দিতে না পারলে?

আমরা সেটআপ করে দিলে, আপনার টাকা আর পণ্যের তালিকা পাওয়ার ৭ দিনের মধ্যে দোকান চালু না হলে সেটআপ ফি পুরোটা ফেরত দিই।

কোনো ছাড় আছে?

একসাথে ১০ মাসের টাকা দিলে ১২ মাস চলে। আর আপনি যে দোকানকে আনবেন, তারা প্রথম বিল দিলে আপনি এক মাস ফ্রি পান।

পরে প্ল্যান বদলানো যায়?

যায়। আমাদের জানালেই উপরের বা নিচের প্ল্যানে করে দিই। আপনার তোলা সব তথ্য যেমন আছে তেমনই থাকে। ফ্রি ১৪ দিনে সব সুবিধা খোলা থাকে, তখনই বুঝে যাবেন কোনগুলো আপনার লাগে।

পুরনো হিসাবের কী হবে?

আমরা চালু করে দিলে আপনার এখনকার স্টক আর IMEI আমরাই তুলে দিই; নিজে করলে Excel ফাইল থেকে পণ্যের তালিকা তুলতে পারবেন। পুরনো বিক্রি পুরনো খাতায় থাকুক; সেটআপের দিন থেকে সব এখানে।

১৪ দিন পরে কী হয়? নিজে থেকে টাকা কাটে?

না। কোনো কার্ড বা বিকাশ আগে থেকে যুক্ত থাকে না, তাই নিজে থেকে কিছু কাটতে পারে না। চালিয়ে যেতে চাইলে আপনি নিজে বিকাশে ফি পাঠাবেন। না চাইলে কিছুই করতে হবে না, আপনার হিসাবও মোছা হয় না।

ফোন হারালে বা নষ্ট হলে হিসাব থাকবে?

থাকবে। হিসাব থাকে আমাদের সার্ভারে, ফোনে না। অন্য ফোনে লগইন করলেই সব আগের মতো। শুধু নেট ছাড়া করা যে বিক্রিগুলো তখনো পাঠানো হয়নি, সেগুলো থাকবে না।

আমি কম্পিউটার বুঝি না, পারব?

ফোনে বিকাশ চালাতে পারলে এটাও পারবেন। আটকে গেলে কল করুন, আমরা দেখিয়ে দেব।

বন্ধ করলে আমার হিসাব ফেরত পাব?

পাবেন। চাইলেই আপনার পুরো হিসাব Excel ফাইলে দিয়ে দিই।

নিজের পণ্য দিয়েই দেখে নিন

আপনার দোকানে ফ্রি ডেমো। আমরা অ্যাপ নিয়ে আসি, আপনি কয়েকটি পণ্য দিন, আপনার নিজের পণ্যেই একটি বিক্রি করে দেখাই।

WhatsApp-এ লিখুন

অথবা নম্বর দিন, আমরা কল করব।

কিনতে চান? AmarDashboard এর দোকানগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে বিক্রি করে।

মার্কেটপ্লেসে যান
১৪ দিন ফ্রি শুরু করুন

১৪ দিন ফ্রি, আগে কোনো টাকা লাগে না